<p><strong>কলকাতা:</strong> গত কয়েকদিন ধরে দেড় হাজারের আশেপাশেই ঘুরছে করোনার দৈনিক সংক্রমণ। শুক্রবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ১,৪২২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্য়াটি ছিল ১,৫০১ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৫, ০২,৭০৬ জন। ২ জুলাই-এর হিসেব অনুযায়ী রাজ্য়ে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯,৭২৯ জন। </p> <p>এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। সবমিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭,৭৫৮ জন। তবে পাশাপাশি আশা জাগাচ্ছে সুস্থতার হারও। এ দিনের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে সেরে উঠেছেন ১,৮৪০ জন। শুরু থেকে এখনও পর্যন্ত সংক্রমণমুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪,৬৫,২১৯ জন। সুস্থতার হার ৯৭.৫১ জন। </p> <p> </p>
from coronavirus https://ift.tt/3qORKoz
