<p><strong>কলকাতা:</strong> গতকালের থেকেও রাজ্যে কমল করোনা সংক্রমণ। শনিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত হয়েছে ১,৩৯১ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,০৪,০৯৭ জন। ৩ জুলাই-এর হিসেব অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৯,২৮০ জন। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। </p> <p>অন্যদিকে দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। ৯৭ দিন পর ৫ লক্ষের নীচে নামল অ্যাক্টিভ কেসের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ১১১। </p> <p>দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ১ হাজার ৫০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৭ হাজার ৪৭৭।</p>
from coronavirus https://ift.tt/3ApQNYo
