নয়াদিল্লি: করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়েই ত্রস্ত ভারত। এরপর আরও ভয়ঙ্কর হতে পারে ডেল্টা প্লাস, এই সম্ভাবনা ইতিমধ্যেই বিশেষজ্ঞরা ব্যক্ত করেছেন। ডেল্টা প্লাস অনেত দ্রুত ছড়িয়ে পড়বে, এই আশঙ্কায় দিন গুণছে মানুষ। এরই মধ্যে নয়া আতঙ্কের পূর্বাভাস দিলেন জুরিখের এক প্রখ্যাত ইমিউনোলজিস্ট। ডেল্টার থেকেও ভয়ঙ্কর রূপে নাকি দেখা দেবে করোনা ভাইরাসের আরও একটি ভ্যারিয়েন্ট। কোভিড ২২।

২০২১ এর শেষে অনেকেই ভাইরাস মুক্তির স্বপ্ন দেখছিলেন। যেভাবে গতি পেয়েছে ভ্যাকসিনেশন। ইতিমধ্যেই ভারতে বেশ কয়েকটি কোভিড ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। অনুমোদন পেয়েছে শিশুদের জন্য জাইকভ ডি ও। এরই মধ্যে এই নতুন ভ্যারিয়েন্টের পূর্বাভাস ভয় ধরাচ্ছে।

ইমিউনোলজিস্ট অধ্যাপক ডা. সাই রেড্ডির মতে, জনসাধারণকে এই নতুন রূপের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ এটি হতে চলেছে কোভিড ১৯ এর থেকেও "বড় ঝুঁকি"!! জুরিখের এই বিজ্ঞানীর দাবি, ভাইরাস সংমিশ্রণ ঘটিয়ে অচিরেই আরও শক্তিশালী হবে এবং ভাইরাসের একটি মারাত্মক স্ট্রেন তৈরি হবে।

from coronavirus https://ift.tt/3B4FzI6