<p>নয়াদিল্লি : দেশের দৈনিক সংক্রমণ গতকালের তুলনায় কিছুটা কমেছে। পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। <br />তবে চিন্তা বাড়াচ্ছে কেরল। গতকালের পর আজও দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের ওপর। </p> <p>কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৫৮ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৪৯৬। </p> <p>দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষ ৩ হাজার ১৮৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৮ লক্ষ ২১ হাজার ৪২৮ জন। একদিনে ৩২ হাজার ৯৮৮ জন সুস্থ হয়েছেন। </p>
from coronavirus https://ift.tt/3gBpZMv
