India COVID-19 Update: দেশে কমল করোনায় দৈনিক সংক্রমণ, মৃত্যু ৪২২

নয়াদিল্লি: ভারতের কমল করোনায় দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবার যে পরিসংখ্যান দিয়েছে, তা অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মোট ৪২২ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় মোট ৩০ হাজার ৫৪৯ জন। করোনা মুক্ত হয়ে বাড়িতে ফিরেছেন ৩৮ হাজার ৮৮৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ্য ২৫ হাজার ১৯৫ জন। মোট আক্রান্তের সংখ্য়া ৩ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার ৫০৭ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৭১৮। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৮ লক্ষ ৯৬ হাজার ৩৫৪ জন। মোট ভ্যাকসিনেশন হয়েছে এখনও পর্যন্ত ৪৭ কোটি ৮৫ লক্ষ ৪৪ হাজার ১১৪ জনের। শেষ ২৪ ঘণ্টায় কোভিডের ভ্যাকসিন নিয়েছেন ৬১ লক্ষ ৯ হাজার ৫৮৭ জন।

গদত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা কমেছে দেশে। সোমবার করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ও মঙ্গলবারও করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা একই রয়েছে। ৪২২ জনের মৃত্যু হয়েছে ২ দিনই। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪২২ জনের মৃত্যু হয়। মৃত্যুর সংখ্যা এদিন না কমলেও আক্রান্তের সংখ্যার নিরিখে সোমবারের তুলনায় মঙ্গলবার অনেকটাই কমেছে। সোমবার আক্রান্তের সংখ্যা দেশজুড়ে ছিল ৪০ হাজার ১৩৪। কিন্তু এদিন সেই সংখ্যাটা নেমে আসে ৩০ হাজার ৫৪৯ জনে। এখানে গ্রাফ নিম্নমুখী।

এদিকে দেশের রাজ্যগুলোর মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে কেরলে। প্রথম দিকে এই রাজ্যই গোটা দেশে সঠিকভাবে করোনাকে সামাল দিচ্ছিল। কিন্তু গত কয়েকদিনে পুরো দেশের আক্রান্তের সংখ্যার অর্ধেক কেরলের। গত সপ্তাহেই ১.৪ লক্ষ মানুষ কোভিড আক্রান্ত হয়েছিলেন। যা গোটা দেশে রেকর্ড। তার আগের সপ্তাহের থেকে যা ছিল প্রায় ২০ হাজার বেশি। প্রতিদিনই এখন করলে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।

from coronavirus https://ift.tt/3flWSfm

Stay Conneted