সমীরণ পাল, ইছাপুর: মৃত্যুর আগে করোনা রিপোর্ট এসেছিল পজিটিভ। মৃত্যুর প্রায় ১ বছর ২ মাস পর জানা গেল, করোনা আক্রান্ত ছিল না রোগী।

গত বছর ১০ জুলাই মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার ইছাপুরের বাসিন্দা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী শুভ্রজিত্‍ চট্টোপাধ্যায়ের।

পরিবারের অভিযোগ, নমুনা সংগ্রহের ৫ মিনিটের মধ্যেই বলা হয়, শুভ্রজিত্‍ করোনা-আক্রান্ত। যার জেরে ১২ ঘণ্টা ধরে ৪টি হাসপাতালে ঘোরার পর পুলিশের সহযোগিতায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মিডল্যান্ড নার্সিংহোম, কামারহাটি ইএসআই, সাগর দত্ত হাসপাতাল ও কলকাতা মেডিকেল কলেজের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করে পরিবার।

মৃত ছাত্রর আরটি-পিসিআর ও ভিসেরা টেস্টের নির্দেশ দেয় হাইকোর্ট। পরিববার সূত্রে দাবি, সেই আরটিপিসিআর রিপোর্ট থেকে জানা গিয়েছে করোনা আক্রান্ত ছিল না শুভ্রজিত্‍।

এবিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া, বিষয়টি আদালতে বিচারাধীন। পুলিশের তদন্ত সহযোগিতা করছি, আগামী দিনেও করব।

from coronavirus https://ift.tt/3t058XX