WB Corona Cases: রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ৫০৬, মৃতের সংখ্যায় শীর্ষে কলকাতা ও নদিয়া

<p><strong>কলকাতা: </strong>গত ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটাই কমল সংক্রমণ। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫০৬ জন। এনিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৫৭,৪১৪ জন। এই সময় পর্বে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। দৈনিক মৃত্যুতে শীর্ষে কলকাতা এবং নদিয়া। সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। নদিয়ায় একদিনে আক্রান্ত ৪৬, ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি কলকাতায় একদিনে আক্রান্ত ৯৩ জন। করোনা সংক্রমিত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ১০৪ জন। এই সময় পর্বে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।&nbsp;</p>

from coronavirus https://ift.tt/3A9dIGM

Stay Conneted