প্রসেনজিৎ সাহা, আগরতলা: ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার আগের দিন RT-PCR টেস্ট নিয়ে নতুন নির্দেশিকা জারি করল বিপ্লব দেবের সরকার।

নির্দেশিকায় উল্লেখ, ভিনরাজ্য থেকে ত্রিপুরায় আসার ৪৮ ঘণ্টা আগে RT-PCR টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক।

ওই রিপোর্ট না থাকলে, ত্রিপুরা সরকার ওই যাত্রীর RT-PCR টেস্ট করাবে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত রাজ্যে ঢুকতে পারবেন না সংশ্লিষ্ট যাত্রী।

ত্রিপুরা সরকারের নতুন নির্দেশিকায় কেরল, হিমাচল, সিকিম, মণিপুর ছাড়া নাম রয়েছে পশ্চিমবঙ্গের। শুধু বিমানবন্দর নয়, সড়কপথে রাজ্যের প্রবেশদ্বার চূড়াইবাড়ি ও প্রতিটি রেল স্টেশনে করা হবে করোনা পরীক্ষা।

আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর শুরু হচ্ছে। তাঁকে আটকাতেই RT-PCR নিয়ে এই নতুন নির্দেশিকা বলে মনে করছে রাজনৈতিক মহল।

from coronavirus https://ift.tt/3vYnslI