East Burdwan: করোনা সংক্রমণ রোধে বর্ধমান শহরে ফের কনটেইনমেন্ট জোন ঘোষণা জেলা প্রশাসনের

<p><strong>কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান:</strong> ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। সংক্রমণ রোধে বর্ধমান শহরে ফের কনটেইনমেন্ট জোন। বর্ধমান শহরের ২৭ নং ওয়ার্ডের শ্যামলাল এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। এলাকায় সব দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে।</p> <p>ইতিমধ্যেই গোটা এলাকায় স্যানিটাজেশনের কাজ শুরু হয়েছে। সচেতনতার জন্য আশাকর্মীদের দিয়ে এলাকায় নিরবিচ্ছিন্ন প্রচার চালানো হচ্ছে।আজ কনট ইনমেন্টজোন পরিদর্শন করলেন এসডিও নর্থ তীর্থঙ্কর বিশ্বাস,বর্ধমান পুরসভার সহ প্রশাসক আইনুল হক ও বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী।পূর্ব বর্ধমান সদর উত্তরের মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস জানিয়েছেন,বর্ধমান পুরসভায় এখনও পর্যন্ত ৫৮ জন করোনায় আক্রান্ত। তার মধ্যে কেবলমাত্র শ্যামলাল এলাকাতেই আক্রান্ত ১৭ জন।</p>

from coronavirus https://ift.tt/2Zz2LRb

Stay Conneted