করোনার পাশাপাশি রাজ্যে দাপট দেখাচ্ছে মশাবাহিত রোগ। এবছরে কলকাতায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি। ডেঙ্গিতে আক্রান্ত প্রায় ৪০০ জন। মশাবাহিত রোগে ব্যাপক সংখ্যায় আক্রান্ত হচ্ছে শিশুরাও। বৃষ্টি বেশি হওয়ার কারণেই বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ। মনে করছেন চিকিৎসক ও পুরসভার কর্তারা। এর পাশাপাশি ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে শিশুরাও। কলকাতায় বাড়ছে করোনার প্রকোপ, শিশুরাও কোভিড পজিটিভ হচ্ছে। সেই সঙ্গে অনেক শিশু আবার হাসপাতালে ভর্তি হচ্ছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে। এতরকম জ্বরের মধ্যে অনেকক্ষেত্রে আলাদা করাই মুশকিল হয়ে পড়ছে কোন জ্বর। কয়েকটি লক্ষণের কথা মাথায় রাখলে, প্রাথমিক ভাবে আঁচ করা সম্ভব কোন ধরনের জ্বরে আক্রান্ত রোগী।

ডেঙ্গির উপসর্গ

জ্বর

মাথা ঘোরা

বমি বমি ভাব

সারা শরীরে ব্যথা

চোখে ব্যথা, পেশিতে

গাঁটে বা হাড়ে যন্ত্রণা
এগুলিই ডেঙ্গির প্রধান লক্ষণ। কারও মধ্যে যদি এই সমস্ত লক্ষণগুলি দেখা দেয়, তাহলে বুঝতে হবে তাঁর ডেঙ্গি হয়েছে। ডেঙ্গির প্রকোপ এড়াতে পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা। দেখে নেওয়া যাক কী বলছেন তাঁরা।

ডেঙ্গি-সতর্কতা

জল জমতে দেবেন না

অল্প জ্বরেও সতর্ক থাকুন

দ্রুত চিকিত্সকের পরামর্শ নিন

দ্রুত রক্তপরীক্ষা করান

বেশি করে জল খান

পর্যাপ্ত বিশ্রাম নিন

চিকুনগুনিয়া
ডেঙ্গি আর চিকুনগুনিয়ার লক্ষণগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। তাও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লক্ষ্য রাখতে হবে এই লক্ষণগুলি দেখা যাচ্ছে কি না -

জ্বর

গায়ে ব্যথা

মাথা ঘোরা

তলপেটে ব্যথা

পেশি

গাঁটের ব্যথা

চোখে ব্য়থা

ম্যালেরিয়া

যদি কারও ম্যালেরিয়া হয়ে থাকে, তাহলে এই লক্ষণ গুলি দেখা দিতে পারে।

প্রত্যেকদিন জ্বর আসা

নইলে একদিন অন্তর জ্বর

ডায়েরিয়া

গায়ে ব্যথা

বুক ধড়ফড়

কাঁপুনি

ভাইরাল ফিভার

জ্বর, উচ্চ তাপমাত্রা

দুর্বলতা

ডিহাইড্রেশন

গায়ে ব্যথা

করোনা ভাইরাস

কোভিডের লক্ষণ সম্পর্কে এখন বেশিরভাগই সচেতন। এই লক্ষণগুলি খেয়াল রাখুন

জ্বর

শুকনো কাশি

ত্বকে ফুসকুরি

সারা শরীরে ব্যথা

গন্ধ না পাওয়া

স্বাদ না পাওয়া

দুর্বলতা

ডায়েরিয়া

বুকে ব্য়থা

শ্বাসকষ্ট

রক্তচাপের সমস্যা

from coronavirus https://ift.tt/3Ee0c6t