India Coronavirus : দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, অ্যাক্টিভ কেসের সংখ্যা ইদানীং কালে সর্বনিম্ন

নয়াদিল্লি : দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ ৮.৮ শতাংশ কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৩৪ জনের।

একদিনে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৩৫৪।

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৫৭৩ জনের।

মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৯১ হাজার ৬১।

অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার ৮৮৯। যা গত ১৯৭ দিনে সর্বনিম্ন।

দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ৩০ লক্ষ ৬৮ হাজার ৫৯৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৪৫৫ জন।

রাজ্যের করোনা পরিস্থিতি :

শুক্রবারের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় অনেকটাই কমল করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৪৯জন। শুক্রবারে সংখ্যাটা কমে হয় ৭০৮ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৬৯,৭৭৮ জন। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী ১ অক্টোবর রাজ্যে অ্য়াক্টিভ রোগীর সংখ্যা ৭,৫৭১ জন।

এই সময় পর্বে মৃত্যু হয়েছে ১৩ জনের। এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ১৮,৮০৬ জন। পাশাপাশি সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯৪ জন।  রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৫,৪৩,৪০১ জন। আজকের হিসেবে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।

উল্লেখ্য, মালদা মেডিক্যালে করোনা আক্রান্ত হয়েছে ৩ শিশু। মালদা মেডিক্যাল করোনা পরীক্ষার পর ১৭ জনের রিপোর্ট পজিটিভ। উপসর্গ না থাকলেও রাখা হয়েছে হোম আইসোলেশনে। মালদায় করোনা পজিটিভের হার ৩ দশমিক ৭ শতাংশ। গত কয়েকদিনের তুলনায় মালদায় বাড়ল করোনা সংক্রমণ। আজও সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপরই উত্তর ২৪ পরগনা। কলকাতায় সংক্রমিত ১৪৬ জন। মৃত্যু ৪ জনের। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১১৬ জন, মৃত ৪।

from coronavirus https://ift.tt/3mh9AyE

Stay Conneted