WB Corona Cases: রাজ্য কমল করোনা সংক্রমণ, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭০৮

<p><strong>কলকাতা:</strong> গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমল করোনা সংক্রমণ। গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৪৯জন। আজ সংখ্যাটা কমে হল ৭০৮ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৬৯,৭৭৮ জন। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী ১ অক্টোবর রাজ্যে অ্য়াক্টিভ রোগীর সংখ্যা ৭,৫৭১ জন।&nbsp;</p> <p>উল্লেখ্য, মালদা মেডিক্যালে করোনা আক্রান্ত হয়েছে ৩ শিশু। মালদা মেডিক্যাল করোনা পরীক্ষার পর ১৭ জনের রিপোর্ট পজিটিভ। উপসর্গ না থাকলেও রাখা হয়েছে হোম আইসোলেশনে। মালদায় করোনা পজিটিভের হার ৩ দশমিক ৭ শতাংশ। গত কয়েকদিনের তুলনায় মালদায় বাড়ল করোনা সংক্রমণ।&nbsp;</p> <p>দেশে করোনায় দৈনিক মৃত্যু কমলেও বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭৭ জনের। &nbsp;একদিনে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৭২৭।&nbsp;দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৩৩৯ জনের। &nbsp;মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৬৬ হাজার ৭০৭। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ২২৪। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ৩০ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৮ হাজার ২৪৬ জন। &nbsp;</p>

from coronavirus https://ift.tt/3D7jae6

Stay Conneted