<p><strong>কলকাতা:</strong> পুজোর পরে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। হিসেব বলছে ডবল ডোজের পরেও করোনা আক্রান্ত ১৬৩ জন। কলকাতায় আক্রান্ত ২৬০ জনের মধ্যে করোনার ২০১ জন উপসর্গহীন। নবান্ন, স্বাস্থ্য দফতরে রিপোর্ট পাঠাচ্ছে কলকাতা পুরসভা।</p> <p>৪০০, ৬০০, ৭০০-র গণ্ডি পেরিয়ে একেবারে ৪০০-র কোটায়। হু-হু করে বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণ। বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৮৬৭ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৫,৮২,৮১৩ জন। গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭২৬ জন।</p> <p>করোনায় ১০০ কোটি টিকাকরণের গণ্ডি ছোঁয়ার দিনই দেশে একলাফে ২৬ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৬০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৪৫৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৮১১ জনের। মোট আক্রান্ত ৩ কোটি ৪১ লক্ষ ২৭ হাজার ৪৫০ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৮৩১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ৯৫ হাজার ৮০৮ জন। একদিনে ১৭ হাজার ৫৬১ জন সুস্থ হয়েছেন। </p>
from coronavirus https://ift.tt/2ZaZcRI
