নয়াদিল্লি: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ। শুধুমাত্র কেরলেই দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ শতাংশের বেশি।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬৬ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪৫১। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৫৭ জনের। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৭৮ হাজার ৪৩৮ জন।

দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৮২৬। যা গত ৮ মাসে সর্বনিম্ন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৬৩ হাজার ১০৪ জন। একদিনে ১৩ হাজার ২০৪ জন সুস্থ হয়েছেন।

from coronavirus https://ift.tt/3qeUGwm