কলকাতা: রাজ্য়ে নতুন করে করোনা সংক্রমিত (Corona affected) হলেন ৮৫৪ জন। বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন (Health Bulletin) অনুযায়ী এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,০১,৫৮৬ জন। গতকাল রাজ্যে করোনা (West Bengal Corona Bulletin) সংক্রমিত হয়েছিলেন ৮৫৩।

সরকারি হিসেব অনুযায়ী গতকাল রাজ্যে করোনা সংক্রমিত (Corona) হয়ে প্রাণ হারিয়েছিলেন ১৫ জন। আজকের হিসেব অনুযায়ী এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত (Covid Update) হয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন। অর্থাৎ কালকের তুলনায় আজ মৃতের সংখ্যা সামান্য কম।

বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, আজ রাজ্য়ে সক্রিয় করোনা রোগীর (Corona Active case) সংখ্যা ৭, ৯৭৩ জন। গতকালের তুলনায় ২৮ জন কম। উল্লেখ্য এই সময় পর্বে রাজ্যে নতুন করে করোনামুক্ত হয়েছেন ৮১৩ জন। এ নিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হলেন মোট ১৫,৭৪,৩৩৩ জন। আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে সুস্থতার হার (Corona Recovery Rate) ৯৮.৩০ শতাংশ।

Know the COVID-19 update in West Bengal at a glance as of 10 November 2021.

১০ নভেম্বর ২০২১ অনুযায়ী পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিন এক ঝলকে। pic.twitter.com/8csnSBowNt
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) November 11, 2021

from coronavirus https://ift.tt/3F8OGtg