ঘুমপাড়ানি গুলিতে কাবু দলছুট দাঁতাল, স্বস্তি মেদিনীপুরে

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর : ৬ ঘণ্টা পর অবশেষে স্বস্তি ফিরল মেদিনীপুর শহরে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে দাপিয়ে বেড়ানো দাঁতালকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করার পর, নিয়ে যাওয়া হল আড়াবাড়ির জঙ্গলে।

গতকাল সন্ধেয় কংসাবতী পেরিয়ে মেদিনীপুর শহরে ঢোকে ৩টে দলছুট হাতি। বেশ কিছুক্ষণ ধরে গোটা শহর দাপিয়ে বেড়ায় তারা।

এরপর ২টো হাতি চলে গেলেও, একটি দাঁতাল ঢুকে পড়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে। যার জেরে ছড়িয়ে পড়ে আতঙ্ক ছড়ায়। ৬ ঘণ্টা পর, ঘুমপাড়ানি গুলি ছুড়ে দাঁতালকে বাগে আনেন বন দফতরের কর্মীরা।

কিছুদিন আগেই জলপাইগুড়িতে জঙ্গলে গিয়ে হাতির হানায় মৃত্যু হয়েছিল তিন মহিলার।

ধূপগুড়ি ব্লকের মরাঘাট জঙ্গলে শাক তুলতে গিয়েছিলেন চার মহিলা। বিকেলে ফেরার সময় তাঁদের উপর হামলা চালায় একটি দলছুট হাতি। একজন কোনওরকমে পালাতে পারলেও, তিন জনকে পিষে মারে হাতিটি।

খবর পেয়ে ঘটনাস্থলে যায়, মরাঘাট রেঞ্জের বনকর্মী এবং বানারহাট থানার পুলিশ। তাঁরাই মৃতদেহগুলি উদ্ধার করেন। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছিল বন দফতর।

from home https://ift.tt/3aTmxKs

Stay Conneted