সঞ্চয়ন মিত্র, কলকাতা: বসন্তের দখিনা হাওয়ায় বিদায়ের পথে শীত! মেঘ-রোদ্দুরের লুকোচুরির মধ্যেই ক্রমশ চড়ছে তাপমাত্রা!

সকাল থেকে ঘন কুয়াশা। বেলা বাড়তেই রোদ ঝলমলে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্রা। মাঝ ফাল্গুনেই বেলা গড়ালে টের পাওয়া যাচ্ছে ভ্যাপসা গরম।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভোরের দিকে হালকা শীতের আমেজও ছুটি নেবে দিন কয়েকের মধ্যেই।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৫ ডিগ্রিতে।

পাশাপাশি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে সিকিমেও।

from home https://ift.tt/3sxh1Dc