Election 2021 Date: কেমন ভাবে হবে ভোট? হাইলাইটস

কলকাতা: আজ পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই তালিকায় আছে অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিও। ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে একাধিক বিধি নিষেধ সহ নয়া নিয়মের কথা ঘোষণা করেছে কমিশন।

কমিশন জানিয়েছে-

কোভিড বিধি মেনে হবে ভোটগ্রহণ।

ভোটগ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে।

সব ভোটকেন্দ্র হবে একতলায়।

বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন প্রার্থী সহ ৫ জন।

মনোনয়ন জমার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ ২ জন।

সব ভোটকর্মীদের টিকাকরণ করা হবে।

প্রচারে কোন মাঠ ফাঁকা থাকবে, তার তালিকা তৈরি হবে।

এবার অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা।

ভোটকেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারিতে নির্বাচন হবে।

পশ্চিমবঙ্গে ২০২১ সালে ৩১ শতাংশ ভোটকেন্দ্র বৃদ্ধি।

পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে বিধানসভা ভোট।

পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহণ।

পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য ২ জন বিশেষ পুলিশ অবজার্ভার।

মৃণালকান্তি দাস ও বিবেক দুবে বিশেষ পুলিশ অবজার্ভার।

পশ্চিমবঙ্গের জন্য আয়-ব্যয় পর্যবেক্ষক বি মুরলী কুমার।

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।

ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে।

বোর্ড পরীক্ষার দিনে কোনও ভোট নয়।

অসমে ৩ দফায় ১২৬ আসনে বিধানসভা ভোট।

তামিলনাড়ুতে একদফায় ২৩৪ আসনে বিধানসভা ভোট।

কেরলে একদফায় ১৪০ আসনে বিধানসভা নির্বাচন।

পুদুচেরিতে একদফায় ৩০ আসনে বিধানসভা নির্বাচন।

বাংলা সহ সব রাজ্যে ভোট গণনা ২ মে।

from home https://ift.tt/2ZRmSr1

Stay Conneted