কলকাতা: অপেক্ষার অবসান। আজ শুক্রবার দিল্লির বিজ্ঞান ভবন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ঘোষণা করলেন নির্বাচনের নির্ঘণ্ট। পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহণ।

পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩০টি আসনে ভোটগ্রহণ ২৭ মার্চ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ১, পূর্ব মেদিনীপুর পার্ট ১-তে ভোটগ্রহণ হবে।

[fb]https://www.facebook.com/abpananda/photos/a.431767616838767/4659765414038945/[/fb]

৩০টি আসনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল। ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটগ্রহণ।

তৃতীয় দফায় ৩১টি বিধানসভা আসনে পশ্চিম মেদিনীপুর (২), পূর্ব মেদিনীপুর (২), দক্ষিণ ২৪ পরগনা (১)-এ ভোটগ্রহণ হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন।

[fb]https://www.facebook.com/abpananda/photos/a.431767616838767/4659775440704609/[/fb]

চতুর্থ দফায় ভোটগ্রহণ ১০ এপ্রিল। হাওড়া পার্ট ২, হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, কোচবিহার, আলিপুরদুয়ারে ভোট। ৪৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে।

[fb]https://www.facebook.com/abpananda/photos/a.431767616838767/4659781727370647/[/fb]

পঞ্চম দফায় ৪৫ টি আসনে ভোটগ্রহণ। ১৭ এপ্রিল পঞ্চম দফায় উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভোটগ্রহণ হবে।

[fb]https://www.facebook.com/abpananda/photos/a.431767616838767/4659785870703566/[/fb]

ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ ২২ এপ্রিল। নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর ভোট হবে।

[fb]https://www.facebook.com/abpananda/photos/a.431767616838767/4659789707369849/[/fb]

সপ্তম দফায় ৩৬টি বিধানসভা আসনে ভোট। ২৬ এপ্রিল সপ্তম দফায় ভোটগ্রহণ হবে মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুরে।

[fb]https://www.facebook.com/abpananda/photos/a.431767616838767/4659793567369463/[/fb]

অষ্টম দফায় ৩৫টি আসনে ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। মালদা পার্ট ২, মুর্শিদাবাদ পার্ট ২, বীরভূম, কলকাতা উত্তরে ভোটগ্রহণ।

[fb]https://www.facebook.com/abpananda/photos/a.431767616838767/4659796937369126/[/fb]

from home https://ift.tt/37S3sGJ