নয়াদিল্লি: আজ ১৪ ফেব্রুয়ারি। পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তি। ২০১৯ সালের আজকের দিনে বীর জওয়ানদের রক্তে সিক্ত হয়েছিল দেশের মাটি।
এক নারকীয় হামলায় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় বাহিনীদের কনভয়ে এক আত্মঘাতী জঙ্গি আইইডি বিস্ফোরণ ঘটালে নিহত হয়েছিলেন ৪০ সিআরপিএফ জওয়ান।
২২ বছর বয়সী আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ওই হামলার দায় স্বীকার করে।
ওই সময় ৭৮টি বাসে করে প্রায় আড়াই হাজার জওয়ান জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিলেন। এই হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। হামলার প্রত্যাঘাত হিসেবে নিয়ন্ত্রণরেখার ওপারে বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা।
আজ পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের নেতা-মন্ত্রীরা। ট্যুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমি বীর শহিদদের সামনে মাথা নত করছি, যাঁরা ২০১৯ সালে আজকের দিনে পুলওয়ামা হামলায় প্রাণ দিয়েছেন। ভারত কখনই তাঁদের অসীম সাহস ও চরম বলিদান ভুলবে না।
I bow down to the brave martyrs who lost their lives in the gruesome Pulwama attack on this day in 2019.
India will never forget their exceptional courage and supreme sacrifice.
— Amit Shah (@AmitShah) February 14, 2021
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ লেখেন, আমি সিআরপিএফ-এর সেই সব বীর জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছি যাঁরা ২০১৯ পুলওয়ামা হামলায় নিজেদের প্রাণ দিয়েছেন। ভারত কখনই তাঁদের দেশসেবা ও চূড়ান্ত বলিদানকে ভুলবে না। আমরা তাঁদের পরিবারের পাশে আছি।
I pay homage to those brave @crpfindia personnel who sacrificed their lives in 2019 Pulwama terror attack.
India will never forget their service to the nation and their supreme sacrifice. We continue to stand with their families, who had to suffer due to this attack.
— Rajnath Singh (@rajnathsingh) February 14, 2021
पुलवामा हमले में शहीद हुए वीर सैनिकों को श्रद्धांजलि और उनके परिवारों को नमन।
देश आपका ऋणी है।
— Rahul Gandhi (@RahulGandhi) February 14, 2021
from home https://ift.tt/3jLuapj