WB Election 2021 LIVE Updates: আজ আলিপুরদুয়ারে পরিবর্তন যাত্রার সূচনা শুভেন্দুর, হাওড়ায় সভা রাজীবের

<p>আজ আলিপুরদুয়ারে পরিবর্তন যাত্রার সূচনা করবেন শুভেন্দু অধিকারী। দুপুর ৩টে নাগাদ বাবুরহাট খেলার মাঠে প্রথমে জনসভা করবেন বিজেপি নেতা। এরপর শুরু হবে রথযাত্রা। আলিপুরদুয়ার শহর থেকে ফালাকাটা পর্যন্ত রোড শো করবেন শুভেন্দু অধিকারী। এরপর শিলিগুড়ি রওনা দেবেন তিনি। সেখানে দলীয় কার্যালয়ে বৈঠক করবেন। এদিন কোচবিহার থেকে পরিবর্তন রথ আলিপুরদুয়ারে ঢোকার পর, কুমারগ্রামে বিজেপির তরফে একটি সভার আয়োজন করা হয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ওই সভায় উপস্থিত থাকলেও, থাকছেন না শুভেন্দু অধিকারী।&nbsp;</p>

from home https://ift.tt/37d9Gka

Stay Conneted