Akshay At Modi Brigade : রবিবার মোদির সভায় থাকতে পারেন অক্ষয় কুমার

কলকাতা: কাল মোদির সভায় অক্ষয় কুমার । ব্রিগেডে দেখা যাবে তারকা অভিনেতাকে। ব্রিগেডে আসার আমন্ত্রণ গ্রহণ করেছেন অক্ষয় কুমার। খবর বিজেপি সূত্রে।

অক্ষয় কুমারের সঙ্গে নরেন্দ্র মোদির 'সুসম্পর্ক' বহুচর্চিত। বিভিন্ন ইস্যুতেই মোদি সরকারের সিদ্ধান্তের সপক্ষে কথা বলেছেন অভিনেতা। ২০১৯ এ লোকসভা নির্বাচনের আগেও মোদির একান্ত সাক্ষাৎকার নিয়েছিলেন অক্ষয়। সেই সাক্ষাৎকার যথেষ্ট চর্চিত হয়।

রবিবার বিজেপির ব্রিগেড সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী। সেজন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হ্যাঙ্গার দিয়ে তৈরি হচ্ছে মূল মঞ্চ। এখানেই এলইডি দিয়ে তৈরি ভিডিও ওয়াল থাকবে। মূল মঞ্চের পাশেই তৈরি হচ্ছে আরও দুটি মঞ্চ। সকাল থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা। সভাস্থলের ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন বিজেপি নেতারা। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় লাগানো হবে জায়ান্ট স্ক্রিন। সেখানে প্রধানমন্ত্রীর ভাষণ শোনানোর ব্যবস্থা থাকছে।

বিজেপি সূত্রে খবর, নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে সবথেকে বড় চমক হতে চলেছেন বলিউডের ডিস্কো ড্যান্সার।  মিঠুন চক্রবর্তীকে নিয়ে জল্পনার শুরুটা অবশ্য হয়েছে কয়েকদিন আগে। যখন মুম্বইয়ের মাড আইল্যান্ডে তাঁর বাড়িতে যান RSS প্রধান মোহন ভাগবত।

এখানেই শেষ নয়, আজই বিজেপিতে যোগ দিচ্ছেন দীনেশ ত্রিবেদী। বিজেপি সদর দফতরে যাবেন বলে সূত্রের খবর। কাল মোদির সভায় দেখা যেতে পারে তাঁকে। গত মাসে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। দলের কাজকর্ম নিয়েও প্রশ্ন তোলেন তিনি।  তাহলে কি শুভেন্দু-রাজীবের পর এবার বিজেপির পথে দীনেশ ত্রিবেদীও? তা নিয়েও শুরু হয় জল্পনা। সেই জল্পনার অবসান ঘটতে চলেছে এবার।

বিস্তারিত আসছে...

from home https://ift.tt/30l5ICh

Stay Conneted