<p><strong>আমদাবাদ</strong>: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শুরুতে দারুণ জায়গায় ভারতীয় দল। গতকাল ঋষভ পন্থের শতরানের পর আজ শতরান করার পথে ওয়াশিংটন সুন্দর। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করছেন অক্ষর পটেল। ফলে প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। এখন ভারতের লিড ৫০ রানেরও বেশি। ফলে বড় কোনও অঘটন ছাড়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের যাওয়া নিশ্চিত।</p>
from home https://ift.tt/2PGzTlh
