<p><strong>মুম্বই</strong>: মা নিতু কপূর গত বছরের ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার রণবীর কপূরও করোনা আক্রান্ত হয়েছেন বলে শোনা যাচ্ছে। তিনি আইসোলেশনে আছেন বলে খবর। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। রণধীর কপূরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমি এখন জয়পুরে আছি। আপনাদের আমাকে এই প্রশ্ন করা উচিত নয়। আপনারা বরং রণবীরের মা নিতু কপূরকে এই প্রশ্ন করুন। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।’</p>
from home https://ift.tt/3t3cqsK
