কলকাতা: নন্দীগ্রাম বিধানসভা আসনে এবার ক্ল্যাশ অফ টাইটানস্! নিজের ভবানীপুর কেন্দ্র ছেড়ে জমি আন্দোলনের ধাত্রীগৃহে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী নন্দীগ্রামেরই প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। যিনি জমি আন্দোলনে নেত্রীর সতীর্থ ছিলেন। কয়েক মাস আগে পর্যন্ত ছিলেন মমতা সরকারের মন্ত্রিসভার সদস্য।মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, মাটি কামড়ে লড়াইয়ের স্বার্থে দুই প্রার্থীর জন্যই নন্দীগ্রামে ঘর ভাড়া নিয়েছে তৃণমূল ও বিজেপি।
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বটতলা লাগোয়া এলাকায় প্রাক্তন সেনাকর্মী ফারুখ আহমেদের বাড়ি। এই বাড়ির দোতলা ও তিনতলা ভাড়া নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।
আজ নন্দীগ্রামে কর্মিসভা রয়েছে তৃণমূলনেত্রীর। বুধবার তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। এই দুই কর্মসূচির কারণে ভাড়াবাড়িতে রাত্রিবাস করতে পারেন মুখ্যমন্ত্রী। সেকথা মাথায় রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বটতলা এলাকায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, তার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নন্দীগ্রাম বাজারে শুভেন্দু অধিকারীর জন্য বাড়ি ভাড়া নিয়েছে বিজেপি
গেরুয়া শিবিরের অভিযোগ, শুভেন্দু অধিকারীর জন্য বাড়ি ভাড়া নেওয়ার পর থেকেই, বাড়ির মালিককে নানা ভাবে হুমকি দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়ির মালিক অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
এবারের ভোটেও প্রতিটি কেন্দ্রে তিনিই প্রার্থী। গতকাল ফের একথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রাজপথে নেমে আরও একবার চাঁছাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। উনি যাই বলুন না কেন, কোনও লাভ হবে না। পাল্টা খোঁচা দিয়ে জবাব বিজেপির।
এরইমধ্যে বিধানসভা ভোটের মুখে তৃণমূলের ৫ বিদায়ী বিধায়ককে দলে টানল বিজেপি! সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শিবপুরের জটু লাহিড়ি, সাঁকরাইলের শীতল সর্দারের মতো বর্ষীয়ান রাজনীতিকরা সোমবার যোগ দিয়েছেন বিজেপিতে। সাতগাছিয়ার বিধায়ক সোনালি গুহ এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাসও পদ্মশিবিরে যোগ দিয়েছেন।

from home https://ift.tt/2OF8yj2