প্রকাশ সিন্হা, কলকাতা: সারদাকাণ্ডের তদন্তে আজ সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষকে তলব করেছে ইডি। দফতরে ঢোকার সময় তিনি বলেন, এদিন তিনি বলেন, আমাকে যে যখন ডেকেছে, আমি সবসময় এসেছি। কেন্দ্রের হোক বা রাজ্যের-- যে এজেন্সি ডেকেছে তদন্তে সহযোগিতা করেছি।

এর আগে গত মঙ্গলবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কুণাল ঘোষ। প্রায় দু’বছর পর সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূল মুখপাত্র।

ইডি সূত্র খবর, প্রভাবশালীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কুণাল ঘোষ একাধিক তথ্য দিয়েছিলেন। সেই তথ্যকে সামনে রেখেই গত জিজ্ঞাসাবাদ করা হয়!

আরও পড়ুন:

<a href="https://ift.tt/2O3ns2F Scam: ফের ৮ মার্চ তলব ইডি-র, ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে দলত্যাগীদের নিশানা কুণালের

কিছুদিন আগে রাজীব কুমারের বিরুদ্ধে একটি মামলায় সুপ্রিমকোর্টে হলফনামা জমা দেয় সিবিআই। সেখানে, একাধিক জায়গায় কুণাল ঘোষের ইডি-কে দেওয়া বয়ানের উল্লেখ ছিল। সূত্রের খবর, সেই বয়ান নিয়েও এদিন কুণাল ঘোষকে প্রশ্ন করা হয়।

কেন্দ্রীয় সংস্থা ইডি সূত্রে দাবি, তৃণমূলের মুখপাত্রকে নতুন করে জিজ্ঞাসাবাদ করে প্রভাবশালীদের আর কাছাকাছি পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।

কুণাল বলেন, সব রকমের সহযোগিতা করব। তবে ইডি-দফতরে ঢোকার সময় পূর্ণ সহযোগিতার কথা বললেও, প্রায় সাড়ে ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরনোর সময়, নাম না করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়াদের বার্তা দিয়েছেন কুণাল ঘোষ।

আরও পড়ুন:

<a href="https://ift.tt/3qqN0DJ Scam: 'যতবার চাইবে ততবার হাজিরা দেব', ইডি দফতরে ঢোকার আগে কুণাল

বলেন, একজন বা দু’জন ওই দলে গিয়ে যদি, মনে করেন, যে আমার কাছ থেকে কিছু বার করতে চাইছেন, তা হলে মুর্খের স্বর্গে বাস করছেন, প্রত্যেককে ছাগল বানিয়ে ছাড়ব।

প্রতিক্রিয়ায় রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টচার্য বলেন, এই তো সেই কুণাল ঘোষ, বড় বড় দাড়ি হয়েছিল। দিদির পুলিশ মিডিয়ার সামনে আসতে দিচ্ছিল না। তিনি কী আর এসব ভুলতে পারবেন?

সব মিলিয়ে ভোটের মুখে ইডি-র সক্রিয়তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

from home https://ift.tt/38kNKnF