Cattle Smuggling Scam: গরু পাচারকাণ্ডে ২ আইপিএস অফিসারকে তলব সিবিআইয়ের

প্রকাশ সিন্হা, কলকাতা:  গরু পাচারকাণ্ডে ২ আইপিএস অফিসারকে তলব করেছে সিবিআই।

নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে মুর্শিদাবাদ রেঞ্জের প্রাক্তন ডিআইজি কল্লোল গণাইকে। তিনি বর্তমানে আইবি-র আইজি পদে কর্মরত আছেন।

একইসঙ্গ গরুপাচারকাণ্ডের তদন্তে সিবিআই তলব করেছে মুর্শিদাবাদের প্রাক্তন এএসপি অংশুমান সাহাকেও। তিনি এখন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি সদর। নোটিস পেয়ে নিজাম প্যালেসে আসেন অংশুমান সাহা।

এই দুই আইপিএস-কেই দ্বিতীয়বার নোটিস দিয়েছে সিবিআই। এর আগে, গত ৬ তারিখ যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর ভাইয়ের নামে লুক আউট নোটিস জারি করে সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আশঙ্কা, দাদার মতোই বিদেশে পালিয়ে যেতে পারেন বিকাশ মিশ্র। সেই কারণেই তাঁর নামে লুক আউট নোটিস জারি করা হয়েছে।

সম্প্রতি  শরীর খারাপের অজুহাতে হাজিরা এড়িয়ে গিয়েছেন বিকাশ। গোয়েন্দাদের সন্দেহ, তিনি ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন। সুযোগ পেলে বিনয়ের মতো পালিয়ে যেতে পারেন বিদেশেও।

বিকাশও যাতে বিদেশে পালাতে না পারেন, তার জন্য জারি করা হয়েছে লুক আউট নোটিস।  দেশের সব বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে বিকাশের ছবি সহ তথ্য।

পাশাপাশি, বিনয়ের বিরুদ্ধেও জারি রেড কর্নার নোটিস জারির তোড়জোড় শুরু করেছে সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর,  আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে বিনয়ের বিরুদ্ধে জারি হয়েছে ওপেন ওয়ারেন্ট।

এরপর সেই ওপেন ওয়ারেন্টে ইন্টারপোলের কাছে পাঠাবে সিবিআই।  তারপরই জারি হবে রেড কর্নার নোটিস।

from home https://ift.tt/3bmkUp0

Stay Conneted