WB Elections 2021: দলবদলের জল্পনার মধ্যেই প্রার্থীপদ থেকে সরিয়ে দেওয়া হল সরলা মুর্মুকে

রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা:  বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই প্রার্থীপদ থেকে সরিয়ে দেওয়া হল সরলা মুর্মুকে। অসুস্থতার কারণ দেখিয়ে মালদার হবিবপুরের প্রার্থীকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বদলে সেখানে প্রার্থী  হচ্ছেন প্রদীপ বাস্কে। আজই বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল সরলা মুর্মুর।

মোদির ব্রিগেড সমাবেশের পরের দিনই বিজেপিতে যোগ দিচ্ছেন একঝাঁক বিক্ষুব্ধ তৃণমূল নেতা-নেত্রী। আজ হেস্টিংসে দলের নির্বাচনী কার্যালয়ে দিলীপ ঘোষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যোগদান।

সূত্রের খবর, বিজেপিতে যোগ দিতে পারেন মালদার হবিবপুরের তৃণমূল প্রার্থী সরলা মুর্মু। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা মালদা জেলা পরিষদের বেশ কয়েকজন সদস্যের।

সূত্রের খবর, তৃণমূল ছেড়ে আজই বিজেপিতে নাম লেখাতে চলেছেন বাঁকুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক শম্পা দরিপা ও সাতগাছিয়ার বিদায়ী তৃণমূল বিধায়ক সোনালি গুহ।

এবার তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন ৫ মন্ত্রী-সহ ৬৪ জন তৃণমূল বিধায়ক। এই তালিকায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী সোনালি গুহ।

সাতগাছিয়ার ৪ বারের বিধায়ক সোনালি গুহ। তাঁর বদলে এবার সাতগাছিয়ায় মোহনচন্দ্র নস্করকে প্রার্থী করেছে তৃণমূল!

আরও পড়ুন:

<a href="https://ift.tt/38kkH3M Elections 2021: আজ বিজেপিতে যোগদান সোনালি, শম্পা সহ একঝাঁক বিক্ষুব্ধ তৃণমূল নেতা-নেত্রীর

প্রার্থী তালিকা থেকে বাদ পড়তেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের সঙ্গে কথা বলেন সোনালি। সিদ্ধান্ত নেন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার।

গতকাল ফের দলের বিরুদ্ধে ফের তোপ দাগেন শম্পা দরিপা। বলেন, আমি থাকলে লুঠপাট করা যাবে না। তাই আমাকে প্রার্থী করা হয়নি। বিস্ফোরক দাবি বাঁকুড়ার বিদায়ী তৃণমূল বিধায়কের।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের তালিকায় নাম রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য রঞ্জিত বিশ্বাসেরও।

বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করে তৃণমূল নেতার দাবি, দলে থেকে তিনি কাজ করতে পারছিলেন না। পাশাপাশি, দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ তোলেন বিক্ষুব্ধ নেতা।

from home https://ift.tt/38jFt3g

Stay Conneted