Shocking Video: শো চলাকালীন সাংবাদিকের মাথায় ভেঙে পড়ল সেট

কলকাতা: শো চলাকালীনই ভেঙে পড়ল সেট। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএন এফসি রেডিও-র সেটে এদিন শো চলছিল। সেই সময় সাংবাদিকের মাথার উপর ভেঙে পড়ে সেটের একটা অংশ। জানা গিয়েছে, কলম্বিয়ার ওই সঞ্চালকের নাম কার্লোস ওর্ডুজ।

দিব্যি চলছিল টক শো। ক্রীড়া সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে হচ্ছিল আলোচনা। বিশেষজ্ঞদের একের পর প্রশ্ন করছিলেন সঞ্চালক। তাঁরাও মত বিনিময় করছিলেন। কিন্তু এমন কোনও ঘটনা ঘটতে পারে তা কল্পনাও করতে পারেননি কেউ। যা দেখে কার্যত হতবাক ওই সেটের বাকি সবাই।

ইতিমধ্যেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, একটি টক শো-তে  অংশ নিয়েছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। একটি লাইভ শো চলছিল। আচমকাই সেটের একটা অংশ সাংবাদিকের মাথার উপর ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি ডেস্কের উপর পড়ে যান। তাঁর ওই অবস্থা দেখে হকচকিয়ে যান বাকিরা। লাইভ শো চলাকালীন কেউই উঠে যেত পারছিলেন না। শো-এর সঞ্চালক বিজ্ঞাপন বিরতির কথা ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে শো বন্ধ করে দেওয়া হয়।

[tw]https://twitter.com/MikeSington/status/1369686088067862528[/tw]

সূত্রের খবর, মারাত্মক আঘাত লাগেনি কার্লোস ওর্ডুজ নামে ওই সাংবাদিকের। পরে জানা যায়, ওই ক্রীড়া সাংবাদিকের নাকে চোট লেগেছে। এছাড়া আঘাত তেমন গুরতর নয়। কার্লোস ওর্ডুজ স্প্যানিশ ভাষায় ট্যুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন, গতকাল রাতের ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই আমার দ্রুত আরোগ্য় কামনা করেছেন। ভগবানের আশীর্বাদে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর আমি এখন ভাল আছি। একাধিক পরীক্ষা করা হয়েছে। নাকে আঘাত লেগেছে। তবে হাড় ভাঙেনি। এছাড়া র কোথাও কোনও আঘাত লাগেনি।

from home https://ift.tt/30ykXYM

Stay Conneted