WB Election 2021: পুরুলিয়ার জয়পুর বিধানসভা আসনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল

<p><strong>পুরুলিয়া:</strong> পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র বাতিল করল নির্বাচন কমিশন। মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়েছে বলে কমিশনের দাবি। প্রথম দফায় ২৭ মার্চ জয়পুর কেন্দ্রে ভোটগ্রহণ। এক্ষেত্রে মনোনয়ন পেশের শেষ দিন পেরিয়ে যাওয়ায় তৃণমূল প্রার্থীর পক্ষে আর নতুন করে মনোনয়ন জমা দেওয়া সম্ভব হবে না। মনোনয়ন বাতিল নিয়ে মন্তব্য করতে চাননি তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের নেতৃত্বেরও। জয়পুর কেন্দ্রের বিজেপি প্রার্থী নরহরি মাহাতো। অন্যদিকে, সংযুক্ত মোর্চার সমর্থনে ফরওয়ার্ড ব্লকের টিকিটে এই কেন্দ্রে লড়ছেন ধীরেন মাহাতো।</p>

from home https://ift.tt/3bB6rFW

Stay Conneted