Strand Road Fire: অসহযোগিতার অভিযোগ খারিজ রেলমন্ত্রীর, মেলেনি বিল্ডিংয়ের ম্যাপ, মানলেন রেল আধিকারিক

কলকাতা:   পূর্ব রেলের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তভার নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। পাশাপাশি, এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এর এ অর্থাৎ গাফিলতির কারণে মৃত্যু ছাড়াও ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টে মামলা রুজু হয়েছে। ঘটনাস্থলে  পৌঁছেছে ফরেন্সিক দল।

এই ভয়াবহ দুর্ঘটনায় রেলের ভূমিকার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ঘটনাস্থলে ছিলেন না রেলের আধিকারিকরা। পাওয়া যায়নি বিল্ডিং-এর ম্যাপও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতার অভিযোগ উড়িয়ে রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছিলেন বলে ট্যুইট করলেন পীযূষ গোয়েল। পরপর তিনটি ট্যুইট করেন রেলমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন, মৃত ৯ জনের পরিবারকে আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি। রেলের জেনারেল ম্যানেজার-সহ একাধিক কর্তা ঘটনাস্থলে রয়েছেন। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সব কাজ করা হয়েছে। রাজ্যের সঙ্গে সবরকম সহযোগিতা করা হচ্ছে। এই ঘটনায় উচ্চ পর্যায়ের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও রেলমন্ত্রী তাঁর ট্যুইটে জানিয়েছেন।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী দাবি করেছেন যে, ঘটনাস্থলে রেলের আধিকারিকরা ছিলেন।তবে বাড়িটির ম্যাপ যে পাওয়া যায়নি সেকথা স্বীকার করে নিয়েছেন তিনি।

from home https://ift.tt/3v7de1J

Stay Conneted