WB Election 2021:  ভোট শেষ হওয়ার আগে ভারতী ঘোষকে গ্রেফতার করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের

<p>নয়াদিল্লি ও কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে মিলল রেহাই ৷ &nbsp;&lsquo;ভারতী ঘোষকে এখনই গ্রেফতার করা যাবে না, বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতার নয়&rsquo;, জানাল সুপ্রিম কোর্ট। এর আগে ভারতী ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। নিজের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা স্থগিত এবং এফআইআর খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারতী ঘোষ।তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী এই &nbsp;নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য,আসন্ন বিধানসভা নির্বাচনে ডেবরা আসনে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।</p>

from home https://ift.tt/3qvLgJm

Stay Conneted