WB Election 2021: বাংলায় জয় নিশ্চিত, বিজেপি সংসদীয় কমিটিতে বার্তা মোদির

<p><strong>কলকাতা:</strong> বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত।&nbsp; ওই রাজ্যে দলের নেতা কর্মীরা তাঁদের দায়িত্ব যথাযথ পালন করুন।&nbsp; সূত্রের খবর, বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।&nbsp; বাংলায় এবারের নির্বাচনে কোমর বেঁধে নেমেছে বিজেপি।&nbsp; ইতিমধ্যেই রাজ্যে একাধিকবার এসেছেন নরেন্দ্র মোদি।&nbsp; সভা করে গিয়েছেন ব্রিগেডে।&nbsp; আবার মোদি রাজ্যে প্রচারে আসছেন আগামী ১৮ ও ২০ মার্চ।&nbsp; এই প্রেক্ষিতেই ফের বাংলায় নির্বাচনী সাফল্যের দাবি করলেন প্রধানমন্ত্রী।</p> <p>এরইমধ্যে জানা গেছে, ১৫ ও ১৯ মার্চ রাজ্যে আসছেন অমিত শাহ। ওই দু&rsquo;দিন অমিত শাহ করবেন একাধিক জনসভা, এমনটাই খবর সূত্রের। তিনি রোড শো-তেও অংশ নেবেন বলে সূত্রের খবর। বৈঠক করবেন দলের রাজ্যস্তরের নেতাদের সঙ্গেও। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার রাজ্যে এসেছেন অমিত শাহ। করেছেন জনসভা ও রোড শো।</p> <p>প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত রবিবারই ব্রিগেডে বিজেপির জনসভায় ভাষণ দিয়েছেন।&nbsp; এরপর ১৮ ও ২০ মার্চ রাজ্যে আসছেন মোদি।</p>

from home https://ift.tt/3l5hQ3Y

Stay Conneted