WB Election 2021:ফিরোজার প্রার্থী পদে আপত্তি, দল ছাড়লেন পশ্চিম পাঁশকুড়ার একাধিক তৃণমূল নেতা

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর:  নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার আগে পশ্চিম পাঁশকুড়া বিধানসভা এলাকার একাধিক তৃণমূল নেতা দল ছাড়ার কথা ঘোষণা করলেন।  প্রার্থী নিয়ে ক্ষোভ জানিয়ে, গতকাল রাতে সাংবাদিক বৈঠকে দল ছাড়ার কথা ঘোষণা করেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শ্যামল পাড়িয়াল সহ একাধিক তৃণমূল নেতা।  পশ্চিম পাঁশকুড়া আসনে এবার তৃণমূল প্রার্থী করেছে ফিরোজা বিবিকে।  ওই প্রার্থী নিয়েই আপত্তি জানিয়ে দলত্যাগের সিদ্ধান্ত জানান একাধিক তৃণমূল নেতা।

আজ নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দেবেন। গতকালই তিনি নন্দীগ্রামে পৌঁছে সভা করেন। মন্দিরে পুজোও দেন। তৃণমূল সূত্রে খবর, বেলা ১২টায় নন্দীগ্রাম শিবমন্দিরে পুজো দেবেন তিনি।  তারপর চলে যাবেন হলদিয়ায়।  সেখানে দুপুর ২টো থেকে রোড শো করবেন।  এরপর দুপুর সাড়ে ৩টেয় হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এরইমধ্যে পশ্চিম পাঁশকুড়া বিধানসভা আসনে তৃণমূলের একাধিক নেতা দল ছাড়ার ঘোষণা করেছেন।

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার পানিহাটিতেও ফের ভাঙনের মুখে তৃণমূল। বিজেপি সূত্রে খবর, কৌশিক চট্টোপাধ্যায়, বিউটি অধিকারী সহ তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার বেশ কয়েকজন বিদায়ী কাউন্সিলর আজ বিজেপিতে যোগ দিতে পারেন।  গতকালই তাঁরা দল ছাড়ার কথা ঘোষণা করেন। কৌশিক চট্টোপাধ্যায়দের অভিযোগ, পানিহাটি বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ এবং তাঁর পরিবারের সদস্যরা দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অধিকার করে রয়েছেন।  দলের কোনও কর্মসূচিতে তাঁদের ডাকা হত না বলেও অভিযোগ কৌশিকের।  আজ বিকেলে হেস্টিংসে বিজেপির দফতরে তাঁদের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথা।  যদিও বিদায়ী কাউন্সিলরদের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, এতে দলের কোনও ক্ষতি হবে না।

from home https://ift.tt/38r1Zrg

Stay Conneted