নয়াদিল্লি: আজ আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছরই ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে উদযাপিত হয়। সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের সাফল্য উদযাপনের দিন আজ।সমাজে বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও বিশ্বজুড়েই প্রতিটি ক্ষেত্রে মহিলাদের দক্ষতা এই দিনটিতে স্মরণ করা হয়।

সেইসঙ্গে লিঙ্গসমতার লক্ষ্য অর্জনের লক্ষ্য ত্বরাণ্বিত করার আহ্বানও প্রতিধ্বনিত হয় এই দিনটিতে। মহিলার সাফল্য উদযাপনই নয়, নারীদের সমানাধিকার সম্পর্কে সচেতনতাও এই দিনটির অন্যতম তাৎপর্য।

এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের থিম ‘নেতৃত্বে মহিলারা: কোভিড-১৯ কালে বিশ্বে সমতাভিত্তিক ভবিষ্যতের লক্ষ্য’।

এই থিমকে সামনে রেখে এ বার বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

রাষ্ট্রপুঞ্জ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)-র অ্যাডমিনিস্ট্রেটর আচিম স্টেইনার এক বিবৃতিতে জানিয়েছেন, বিধ্বংসী অতিমারীর প্রভাব কাটিয়ে বিভিন্ন দেশে ও সম্প্রদায় ধীরে ধীরে ঘুড়ে দাঁড়াচ্ছে। আর এর পরিপ্রেক্ষিতে মহিলা ও শিশুকন্যাদের প্রান্তিকতা ও বিচ্ছিন্নতার অবসানের সুযোগ আমাদের সামনে এসেছে। আর তা করতে গেলে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। অতিমারীর ধাক্কা কাটিয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মহিলাদের পূর্ণ ভূমিকা পালনের সুযোগ থাকতে হবে।

from home https://ift.tt/2O3bKVL