রাজ্যে এসে পৌঁছল কোভ্যাকসিনের ৫০ হাজার ডোজ

<p>কলকাতা: রাজ্যে এসে পৌঁছল কোভ্যাকসিনের ৫০ হাজার ডোজ। কেন্দ্রীয় সরকারের পাঠানো কোভ্যাকসিন এসে পৌঁছল রাজ্যে। গতকালও এসেছে ৫০ হাজার কোভ্যাকসিনের ডোজ। গতকাল হায়দরাবাদ থেকে এসেছে কোভ্যাকসিন। দুদিনে মোট ১ লক্ষ কোভ্যাকসিনের ডোজ এল রাজ্যে। জানা গিয়েছে, ইয়াসের কারণে দেরিতে এসে পৌঁছল ভ্যাকসিন।&nbsp;এই ডোজ পাঠানো হবে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে। &nbsp;তারপর সেখান থেকে বণ্টন হবে কোভ্যাকসিনের ডোজ। &nbsp;রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আজ সকাল ৮টা পর্যন্ত রাজ্যে ১ কোটি ৩৭ লক্ষ ২৩ হাজার ২০ জন করোনার ভ্যাকসিন পেয়েছেন।&nbsp;</p>

from coronavirus https://ift.tt/2RPqSYo

Stay Conneted