নয়াদিল্লি: গত ৪৪ দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সবচেয়ে কম। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩,৬৬০। গত একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২ লক্ষ ৫৯ হাজার ৪৫৯ । দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২,৭৫,৫৫,৪৫৭। মোট সুস্থ ২,৪৮,৯৩,৪১০। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু ৩,১৮,৮৯৫। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৩,৪৩,১৫২।

এর আগে গত বুধবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ২,১১,২৯৮। মৃতের সংখ্যা ছিল ৩,৮৪৭।

২৭ মে পর্যন্ত ২০ কোটি ৫৭ লক্ষ ৬৬০ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত দিনে ২৯ লক্ষ ১৯ হাজার ৬৯৯ টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৩৩ কোটি ৯০ লক্ষের বেশি করোনা টেস্ট করা হয়েছে। গত একদিনে ২০.৭০ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজিটিভিটি রেট ৮ শতাংশ।

সাপ্তাহিক পজিটিভিটির হার বর্তমানে ১০.৪২ শতাংশ। দৈনিক পজিটিভিটি হার ৯ শতাংশ। গত পরপর চারদিনের ১০ শতাংশের তুলনায় তা কমেছে।

from coronavirus https://ift.tt/34sRK3j