<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> করোনা প্রাণ কাড়ল রাজ্যের আরও দুই চিকিৎসকের। সল্টলেকের আমরি হাসপাতালে মৃত্যু হল প্রবীণ ক্যান্সার রোগ বিশেষজ্ঞ জি এস ভট্টাচার্যর। করোনা আক্রান্ত হয়ে ওই চিকিৎসক ভেন্টিলেশনে ছিলেন। </p> <p style="text-align: justify;">অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আসানসোল জেলা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসক অলোক মুখোপাধ্যায়ের। </p> <p style="text-align: justify;">কয়েকদিন আগে করোনা পজিটিভ নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই আজ মৃত্যু হয় তাঁর।</p>
from coronavirus https://ift.tt/3gTXxqa
