India Corona Cases Yesterday: দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু
নয়াদিল্লি: দেশে পরপর দু'দিন কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে উদ্বেগ বজায় রেখে গতকালের তুলনায় বেড়েছে দৈনিক মৃত্যু।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লক্ষ ৯২ হাজার ৫১৭।
সোমবার এই সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন।  রবিবার ভারতে দৈনিক সংক্রমিত হয়েছিলেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। শনিবার সংক্রমিত হয়েছিলেন, ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮। বৃহস্পতিবার একদিনে আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৬ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জনের।
সোমবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৭৫৪ জন। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী,  দেশে করোনায় দৈনিক মৃত্যু হয়েছিল ৪ হাজার ৯২ জনের। শনিবার দৈনিক মৃত্যু ছিল  ৪ হাজার ১৮৭। শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৯১৫। বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয় ৩ হাজার ৯৮০ জনের।
অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে ৩৭ লক্ষ ১৫ হাজার ২২১।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৯০ লক্ষ ২৭ হাজার ৩০৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৬ হাজার ০৮২ জন।
ভারতে এখনও পর্যন্ত ১৭ কোটির বেশি মানুষের টিকাকরণ হয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ১৭.২৭ কোটি মানুষের টিকাকরণ হয়েছে।
ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক।  এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উচিত ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশ করা।  দেশের করোনা পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-এর প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।
from coronavirus https://ift.tt/33AII3E
Stay Conneted