<p>কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজের কার্নিশে করোনা-রোগী।গ্রিন বিল্ডিংয়ের চারতলার কার্নিশে দেখা যায় এক করোনা রোগীকে।ভোররাতে হাসপাতালের জানলা গলে পালানোর চেষ্টা করেন তিনি। প্রায় দেড় ঘণ্টা কার্নিশেই ছিলে ওই রোগী। এই ঘটনায় হাসপাতালে হুলুস্থূল পড়ে যায়। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে উদ্ধার করে ওই রোগীকে। পিপিই কিট পরে এসে রোগীকে উদ্ধার করা হল ।</p> <p>ওই বিল্ডিংয়ের নিচ থেকে লোকজন কার্ণিশে একজনকে দেখতে পেয়ে হতচকিত হয়ে পড়েন। তাঁরা জানান যে, কার্নিশ থেকে পা ঝুলিয়ে বসেছিল সে। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন। সবাই মিলে তাঁকে বসে থাকতে বলেন। শেষপর্যন্ত দলকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে ওই রোগীকে উদ্ধার করে। তাঁকে ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।</p> <p> </p> <p> </p>
from coronavirus https://ift.tt/3uEgtwS
